বড়লেখা আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইয়াহইয়া সেক্রেটারী ফয়েজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইয়াহইয়া সেক্রেটারী ফয়েজ

  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন’র কমিটি নবায়ন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মাদ্রাসা হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির প্রধান মুফতি রুহুল আমীন।

সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ইয়াহইয়া আহমদকে সভাপতি, হাফেজ খলিলুর রহমান শাহিনকে সিনিয়র সহ-সভাপতি, ফয়েজ আহমদ সুমনকে সেক্রেটারি, মাওলানা আবিদুর রহমানকে জয়েন্ট সেক্রেটারি, মাওলানা শিহাবুদ্দীন শিবলীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা সাব্বির আহমদকে অর্থ সম্পাদক এবং হাফিজ ফাহিম আহমদকে প্রচার সম্পাদক করে ‘বড়লেখা আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন’ এর কমিটি নবায়ন করা হয়।

Manual1 Ad Code

কমিটি গঠনের সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি খায়রুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা শায়েখ মাওলানা রমিজ উদ্দীন, মাওলানা আব্দুল আজিজ, মুফতি হারুনুর রশীদ, মুফতি জামিল কাসিমী, মাওলানা ওলিউর রহমান শামিম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মারুফ আহমদ, জাকারিয়া আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!