জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Manual7 Ad Code
আলামিন আহমদ, জুড়ী::
বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার সভাপতি, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীন এ রাজনৈতিক ব্যক্তিত্ব শুক্রবার (৫ আগস্ট) ভোর  ৪.৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে জুড়ী উপজেলসহ মৌলভীবাজার জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে,  স্ত্রীসহ অসংখ্য আত্নীয় স্বজন, সহকর্মী ও  শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরেই তিনি বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। দলের জন্য তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। তাইতো বিভিন্ন আন্দোলন সংগ্রামে নির্যাতনের শিকার হলেও তিনি আদর্শচ্যুত হননি। দলের প্রতি তাঁর  আনুগত্য ও অপরিসীম ত্যাগের কারণে নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ ।
বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেনের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ বদরুল হোসেন এর পবিত্র আত্নার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন, সহকর্মী, আত্নীয় স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বর্ষিয়ান এ নেতার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী প্রেসক্লাব, জুড়ী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
বিকাল ৫.৩০ মিনিটে জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
Attachments area

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews