জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ, কমলগঞ্জে কাঁচা মরিচের দামে দিশেহার মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ, কমলগঞ্জে কাঁচা মরিচের দামে দিশেহার মানুষ

  • শনিবার, ৬ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::
আকস্মিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মৌলভীবাজারের কমলগঞ্জের সকল শ্রেণি পেশার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। একইভাবে উপজেলার কাঁচা বাজার গুলোতে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হয়েছে। ৩শ’ টাকা দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। তবে ২৮০ টাকায় মিলছে আমদানীকৃত হাইব্রিড কাঁচা মরিচ।

শনিবার ৬ আগস্ট উপজেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র একই আলোচনা। মাড়ার উপর খাড়ার ঘাঁ। এটি মেনে নেয়া যায় না। গরিবদের মেরে ফেলার কৌশলসহ নানা মজার মজার পোস্টা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

Manual5 Ad Code

কমলগঞ্জের মোটরসাইকেল আরোহী মো. শুভ, ফটিকুল ইসলাম, মোক্তার মিয়া, মোদি ব্যবসায়ী সহিদুল ইসলাম, শিক্ষক জমশেদ আলী, পেশাজীবি জয়নাল আবেদীন, কৃষক ইসলাম উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে অস্বাভাবিকহারে সকল প্রকার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি কোনমতেই গ্রহণযোগ্য নয়। এমনিতেই করোনা পরবর্তী জিনিসপত্রের অব্যাহত মূল্যবৃদ্ধিতে সবাই কোনঠাসা। বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। তার উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় ধরণের প্রভাব পড়বে সকল ক্ষেত্রে। দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান তারা।

Manual6 Ad Code

এদিকে হাটবাজারে কাঁচা মরিচের দামও নাগালের বাইরে। কাঁচামরিচ কিনতে আসা ক্রেতা রমিজ উদ্দিন, আরশাদ মিয়া ও রহমান মিয়া জানান, গত সপ্তাহে প্রতি ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছি ৩০ টাকায়। আর আজ হঠাৎ করেই তা ৭৫ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

তবে হাটবাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে খুচরা কাঁচামাল ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার কারনে দাম বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচা মরিচের দাম খুব কম সময়ের মধ্যেই কমে যাবে। ভানুগাছ কাঁচা বাজারের ব্যবসায়ী ভুষন রায় জানান, আড়তে কাঁচা মরিচের সরবরাহ কম হওয়ার কারনে বেশী দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরাও বেশী দামে বিক্রি করছি।

Manual2 Ad Code

এদিকে কাঁচা মরিচের সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় কাঁচা শাক সবজির দাম ও বেড়েই চলেছে। যার কারনে নি¤œআয়ের মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!