বড়লেখায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সভা

  • রবিবার, ২১ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার বর্ণি ইউপির ফকিরবাজারের ব্যবসায়ী ফয়েজ আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদে ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটি প্রতিবাদ সভা করেছে।

Manual8 Ad Code

ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা মুহাম্মদ কামাল উদ্দিন, আব্দুস শুকুর, আবদুল মুমিত, সহসভাপতি এনাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, স¤পাদক জোবায়ের হোসেন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সদস্য গিয়াস উদ্দিন কালন, ইউপি সদস্য লোকমান উদ্দিন বায়েছ, নুনু মিয়া, সাবেক ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, কৌশিক চন্দ্র দাস, আব্দুস সামাদ, সমাজসেবক লুৎফুর রহমান, রুহেল আহমদ, আবুল কালাম লুলাই, জুনায়েদ আহমেদ শিমুল।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, ১৮ আগষ্ট রাতে ফকিরবাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ব্যবসায়ী ফয়েজ আহমদের ওপর দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বক্তারা হামলাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews