বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে বেসরকারি এনজিও সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর সূচনা প্রকল্প।

Manual8 Ad Code

সভায় পুষ্টির উন্নয়নে দিক নির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, সূচনা প্রকল্পের জেলা পুষ্টি ব্যবস্থাপক (সেভ দি চিল্ড্রেন প্রতিনিধি) ফাতেমা কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সিনিয়র সাংবাদিক আবুর রব, সিএনআরএসের নবাগত পুষ্টি কর্মকর্তা ঝন্টু বাগচী প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews