বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটির আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটির আত্মপ্রকাশ

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বহির্বিশ্বে অবস্থানরত বড়লেখা প্রবাসীদের দেশে থাকা পরিবার পরিজনের সুরক্ষা, আইনগত সহায়তা, অন্যায়-অত্যাচার ও প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক সহযোগিতার জন্য প্রবাসী হেল্প সোসাইটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual1 Ad Code

বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি ঘোষণার সভায় বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, ব্যবসায়ী সাইদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর শামীম আহমদ, আব্দুল মালিক ঝুনু, সমাজসেবক শামসুল ইসলাম পুতুল, বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি’র সদস্য রহিম উদ্দিন, মাছুম আহমদ, মুছলেখ উদ্দিন ঝুনু, সোহেল আহমদ, শফিক উদ্দিন, ব্যবসায়ী মুহিব রহমান, সমাজসেবক মীর মুজিবুর রহমান, বড়লেখা মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, ব্যবসায়ী সাব্বির আহমদ, টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্টাতা সভাপতি শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই বড়লেখা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি সাদিকুর রহমান সাহেদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজ রিপন, সদস্য পারভেজ আহমদ প্রমুখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আমিনুল বাবলু, টিম ফর কোভিড ডেথ’র সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, শামসুদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকারিয়া আহমদ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত অঞ্চল। অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা বিভিন্ন হয়রানির শিকার হন জায়গা সংক্রান্ত বা বিভিন্ন কারণে। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের যে কোন সুযোগ সুবিধা ও দেশে থাকা বিভিন্ন সমস্যা সমাধান বা সালিশিগত যে কোন সহযোগিতায় সর্বদা প্রবাসীদের পাশে থাকবেন।

নবগঠিত বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির সদস্য আব্দুর রহিম ও শাহাব উদ্দিন বলেন ‘আমাদের সোসাইটির কাজ হচ্ছে প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থেকে একযোগে কাছে থেকে কাজ করা। অনেক প্রবাসীর প্রবাসে থাকেন কিংবা দেশে এসে বিভিন্ন হয়রানীর শিকার যেন না হন এ উদ্দেশ্যকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews