বড়লেখায় টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের টাউনহল সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বড়লেখায় টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের টাউনহল সভা

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সোমবার ‘কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনস্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দেকে নিয়ে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ভিএসডিও এই সভার আয়োজন করে। সভায় স্বাগত বক্তব্য দেন ভিএসডিও এর নির্বাহী প্রধান এমএএইচ শাহীন।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শুভ্রাংশু শেখর দে’র সভাপতিত্বে ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত টাউনহল সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রম তৃণমুল পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর পরামর্শ মুলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রব। সভার মুল বক্তব্য উপস্থাপন করেন ‘এডাব’ এর জেলা প্রতিনিধি রোকসানারা আক্তার। সভায় এছাড়াও বক্তব্য রাখেন তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, ষাটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রামের প্রধান শিক্ষক বদরুল হোসেন, মোহাম্মদনগরের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিওসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান খান, এমটিইপিআই শৈলেশ চন্দ্র নাথ, স্বাস্থ্য সহকারী মাসুক আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!