বড়লেখায় পেশাজীবি নেতৃবৃন্দের সাথে জেলা পরিষদ সদস্যপ্রার্থী শিপলুর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় পেশাজীবি নেতৃবৃন্দের সাথে জেলা পরিষদ সদস্যপ্রার্থী শিপলুর মতবিনিময়

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সদস্য পদপ্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য (১ নম্বর ওয়ার্ড) এবং প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু বড়লেখায় বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।

Manual2 Ad Code

রোববার রাতে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।

Manual4 Ad Code

বীর মুক্তিযোদ্ধা সন্তান স্কুল শিক্ষক শুভাশীষ দে শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আবু আহমদ হামিদুর রহমান শিপলুর প্রার্থীতার ব্যাপারে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকট গোপাল দত্ত, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আব্দুল আহাদ, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা নজরুল একাডিমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, বড়লেখা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, প্রভাষক বদরুল ইসলাম মনু, প্রভাষক এমএ হাসান, কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, শিক্ষক জাকির হোসেন, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহাজান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

Manual1 Ad Code

জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আবু আহমদ হামিদুর রহমান শিপলু বলেন, ‘বিগত ৫টি বছর সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে তিনি সাধ্যানুযায়ী তার নির্বাচনী এলাকার উন্নয়ন করেছেন। এখনও অনেক স্থানের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন বাকী রয়েছে। এতে সংশ্লিষ্টরা দুর্ভোগ পোয়াচ্ছেন। তার হাতে নেয়া অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও নির্বাচিত হতে তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ চাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!