হবিগঞ্জে দুই বাসের ধাক্কায় নিহত ২ আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হবিগঞ্জে দুই বাসের ধাক্কায় নিহত ২ আহত ১০

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::

Manual7 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

Manual3 Ad Code

০৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজগাঁও গ্রামের আউয়াল মিয়া (৪৫) ও অপরজনের পরিচয় জানা যায়নি; তবে তার বয়স (৪৪) হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাজা অ্যান্ড সন্স পরিবহনের যাত্রীবাহী বাসটি। এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান অ্যান্ড আরিদা পরিবহনের অপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আদনান অ্যান্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ পথচারী।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি ঘটনাস্থলেই রয়েছে বলেও জানিয়েছেন ওসি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews