সিলেট ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে উদীয়মান তরুণদের সম্মাননা ক্রেস্ট প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

সিলেট ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে উদীয়মান তরুণদের সম্মাননা ক্রেস্ট প্রদান

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code
এইবেলা, সিলেট :: সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় প্লাবিত সিলেট সিটি কর্পোরেশনের আওতা ভুক্ত এলাকা গুলিতে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর পক্ষ থেকে এক ঝাঁক কিশোর ও তরুণ উপশহর, মেন্দীবাগ,মাছিম পুর,ছড়ারপার, চালিবন্দর, সাদা টিকর, তের রতন এসব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন সিলেটের এক ঝাঁক উদীয়মান তরুণরা।  তাদের কাজকে স্বাগত জানাতে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর পক্ষ থেকে গত রোববার ০৪ সেপ্টেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোঃ গোলাম কিবরিয়া ইমরোজ,সংগীত পরিবেশন করেন- মনোয়ার হোসেন হৃদয়, অনুষ্ঠান পরিচালনা করেন এসিস্ট্যান্ট ম্যানেজার আযহার উদ্দিন খান,সভাপতিত্ব করেন মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের (এজিএম এন্ড হেড অব মার্কেটিং) মোঃ ওবায়দুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সবাইকে মোবারক বাদ জানিয়ে ৪৫ জন তরুণদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথির হাত থেকে প্রথমে ক্রেস্ট গ্রহণ করেন মোঃ আইন আবেদীন লিসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা মামুন হোসাইন, জালাল খান, এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, দেলোয়ার হোসেন, রনি,আবু হাসান প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!