বড়লেখায় মুক্তিযোদ্ধা কাদিরের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামুকার ডিজি’র শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখায় মুক্তিযোদ্ধা কাদিরের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামুকার ডিজি’র শোক প্রকাশ

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার পেনাগুল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭০) আর নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার বেলা দুইটায় পেনাগুল জামে মসজিদ প্রাঙ্গণে একদল চৌকশ পুলিশ সদস্যের রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে গ্রামের সার্বজনিন গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জামুকার ডিজি’র শোক বিবৃতি : বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা

Manual1 Ad Code

আব্দুল কাদিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহা-পরিচালক জহুরুল ইসলাম রোহেল। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযোদ্ধে তাঁর অবদান দেশবাসী কখনও ভুলবেন না। জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করেছেন। তাঁর এ ঋণ শোধ করার নয়। প্রতিবেশি হওয়ায় এ বীর মুক্তিযোদ্ধার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি শুধু রণাঙ্গণেই কৃতিত্ব দেখাননি। সামাজিক জীবনেও তিনি ছিলেন দিকপাল, অত্যন্ত সজ্জন ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তার মৃত্যুতে জাতি এক সুর্য সন্তানকে হারালো। এ ক্ষতি পুরণ হওয়ার নয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!