জাতীয় শিক্ষা : বড়লেখা উপজেলা পর্যায়ে ইভেন্টওয়ারী বিজয়ীদের পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

জাতীয় শিক্ষা : বড়লেখা উপজেলা পর্যায়ে ইভেন্টওয়ারী বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর উপজেলা পর্যায়ে ইভেন্টওয়ারী শ্রেষ্ট নির্বাচিতদের সোমবার উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে। জেলা পরিষদ মিলনায়তনে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন।

Manual1 Ad Code

উপজেলা শ্রেষ্টত্বের পুরস্কার ও সনদপ্রাপ্তরা হলেন- স্কুল পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ, মাদ্রাসা পর্যায়ে ইশরাত জাহান খান ও কলেজ পর্যায়ে হামিদা আক্তার। স্কুল পর্যায়ে শ্রেষ্ট শ্রেণী শিক্ষক মো. বদরুল হক, মাদ্রাসা পর্যায়ে বাংলা প্রভাষক ড. হাফিজুর রহমান ও কলেজ পর্যায়ে ইংরেজি প্রভাষক মো. মোশারফ হোসেন সবুজ। স্কুল পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান (বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ট) ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, মাদ্রাসা পর্যায়ে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হাসান মো. ইউসুফ আলী ও কলেজ পর্যায়ে দাসেরবাজার আদর্শ কলেজের অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথ। শ্রেষ্ট প্রতিষ্ঠান স্কুল পর্যায়ে ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা ও কলেজ পর্যায়ে দাসেরবাজার আদর্শ কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ট স্কাউটস হামিদা আক্তার।

Manual7 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বিভাগ শ্রেষ্ট প্রধান শিক্ষক এনাম উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হাসান মো. ইউসুফ আলী, অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথ, অধ্যক্ষ আব্দুল আহাদ খান, প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!