কমলগঞ্জে চোরাই মালামালসহ ৪ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে চোরাই মালামালসহ ৪ চোর আটক

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মোবাইল দোকানের চুরি হওয়া মালামালসহ ৪ ছিচকে চোরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শমশেরনগর বাজারের রেলওয়ে স্টেশন রোডের রিপন টেলিকমের টিনের চাল কেটে এক দুধর্ষ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় দোকান মালিক রিপন আহমদ কমলগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার পর থেকে একটানা দুইদিন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মালামালসহ ৪ চোরকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই সোহেল রানা, এসআই আব্দুর রহমান, এএসআই বাবুল হোসেন সঙ্গিয় ফোর্স ও শমশেরনগর ইউপি চেয়ারম্যান ও বণিক কল্যান সমিতির নেতৃবৃন্দসহ গত দুই দিনে বিশেষ অভিযান চালিয়ে ২৬ টি মোবাইল ফোন ও নগদ ৩৫০০ টাকা, বিভিন্ন সরঞ্জাম, মোবাইল কার্ড ও এমবি কার্ড উদ্ধার করা হয় এবং চার চোরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের আনোয়ার হোসেন ছেলে জামিল মিযা (২৮), কপিল মিয়ার ছেলে জিহাদ মিযা (১৮), হরমুজ মিযার ছেলে রুহুল আমিন (২২) ও আবদাল হেসেনের ছেলে তামিম মিয়া (১৯)।

Manual6 Ad Code

রিপন টেলিকমের মালিক রিপন আহমেদ জানান, প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল নগদ টাকাসহ চুরি হয়েছে। যা মালামাল উদ্ধার হয়েছে তা আংশিক। নগদ টাকাসহ ১০/১২টি মোবাইল ফোন এখন উদ্ধার হয়নি বলে দোকান মালিক জানান।

Manual8 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই মালামালসহ চার চোরকে আটক করা হয়। চার জনকে জনকে গ্রেপ্তার করে থানায় প্রেরন করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!