কমলগঞ্জের পতনঊষারে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জের পতনঊষারে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির মাসিক হারে মিটার ভাড়া, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের সম্মুখে পতনউষার সচেতন নাগরিক সমাজের আয়োজেন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

স্থানীয় সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও যুবনেতা আব্দুল মুকিত হাসানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী অলি আহমদ খান, কলেজ শিক্ষক বয়তুল হক চৌধুরী, মাওলানা আব্দুল মুহিত হাসানী, পতনউষার সচেতন নাগরিক সমাজের সমম্বয়ক ও সমাজকর্মী তোয়াবুর রহমান তবারক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমরেড আফরোজ আলী, কবি জয়নাল আবেদীন প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলছে সেখানে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি নানা অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করে যাচ্ছে। করোনাকালীন সময়েও পল্লীবিদ্যুৎ সমিতি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুতুড়ে বিল তৈরী করে নিরীহ সাধারণ গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া টাকা দিয়ে মিটার কেনার পরও প্রতি মাসে মিটার ভাড়া আদায় করছে। পল্লীবিদ্যুৎ সমিতির নানা অনিয়ম ও ক্রুটি-বিচ্যুতির কারণে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। লোডশেডিং, মিটার ভাড়া ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!