কমলগঞ্জে ৩ বন্ধুর মাদক সেবন নিয়ে তুলকালাম : আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ৩ বন্ধুর মাদক সেবন নিয়ে তুলকালাম : আটক ৩

  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের নতুন লাইনের খোকনের বাড়ীতে ৩ বন্ধু মিলে মাদক সেবনের সময় দায়ের কোপে ১ জন আহত হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে সাড়ে ১০ টায়।

জান াযায, গত বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় শ্রীগোবিন্দপুর চা বাগানের নতুন লাইন এলাকায় মৃত হানিফের ছেলে খোকন (৩৫) এর বাড়ীর উঠানে একই চা বাগানের নতুন লাইন এলাকার মৃত মালুয়া পাশীর ছেলে উত্তমপাশী (৩০) ও চা বাগানের পূর্বপাড়ার মৃত মালোয়া দেশওয়ার ছেলে রামকুমার দেশওয়ার (৩৮) মিলে দেশীয় (চোলাই মদ) সেবন করছিল। এরিমধ্যে দেশীয় তৈরী দারালো দা দিয়ে কুপিয়ে রামকুমার দেশওয়ারাকে গুরুতর আহত করে উঠানেই ফেলে রাখে। পরে খোকন মোবাইল ফোনে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীকে বলে রামকুমার তার বাড়ীতে চুরি করার জন্য আসলে তাকে পিটিয়ে আহত করা হয়েছে। চেয়ারম্যান সাথে সাথে স্থানীয় কিছু লোককে ঘটনাস্থলে গিয়ে খবর নেয়ার জন্য বললে তারা রক্তাক্ত অবস্থায় রামকুমারকে উদ্ধার করে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা এখনো আশংকাজনক।
এদিকে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে কমলগঞ্জ থানার একদল পুলিশ ও ইউপি চেয়ারম্যান আসিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমলগঞ্জ থানার পুলিশ খোকনের বাড়ী থেকে খোকনের মা, খোকনের ছোট ভাই জসিম (২৭) ও ছোট বোন সেলিনা (২৩) কে সন্দেহজনকভাবে আটক করে থানায় নিয়ে এসেছে।

Manual7 Ad Code

এদিকে ঘটনার পর থেকে খোকন ও তার অপর বন্ধু উত্তমপাশী পলাতক রয়েছে। এ ব্যাপারে রামকুমারের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩ জন আটকে করেছেন বলে জানান। মামলা হলে তদন্তক্রমে মুল রহস্য উদঘাটন হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!