কমলগঞ্জে কবি সাজ্জাদুল হক স্বপনের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা

কমলগঞ্জে কবি সাজ্জাদুল হক স্বপনের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলিমদের সম্প্রদায়ের অন্যতম শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপনের দ্বিতীয় কবিতার বই ‘অনুভবের ছোঁয়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার “বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে আলোচনা সভায় বইটির মোড়ক উন্মোচন করেন সিলেট এমসি কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান।

“অনুভবের ছোঁয়া” বইটি কবির তৃতীয় গ্রন্থ এবং দ্বিতীয় কবিতার বই।
নিজের দ্বিতীয় কবিতার বই সম্পর্কে সাজ্জাদুল হক স্বপন বলেন, মনের বিক্ষিপ্ত ভাবনা, আবেগ ও অনুভূতিগুলো ছন্দের মাধ্যমে প্রকাশের চেষ্টা করেছি। কবিতাগুলো যদি পাঠককে আনন্দ দেয় এবং ভালোলাগাবোধে আচ্ছন্ন করে, তবে আমার শ্রম কিছুটা সার্থক হবে। অনুভবের ছোঁয়া বইটি সাজ্জাদুল হক স্বপন শুধু আবেগ নয়, মেধা ও মননের সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে তার কবিতাগুলো হয়ে উঠেছে তার সময়ের কন্ঠস্বর।

Manual5 Ad Code

উল্লেখ্য, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এক সভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তমিজ উদ্দিন আহম্মদ ছিলেন শিক্ষক, তার দাদা সফর আলী সরদার ছিলেন একজন সরপঞ্চ। তিনি বর্তমানে হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী বইটির প্রকাশক আমেনা খানমও একজন শিক্ষক। তাদের দুই কন্যা আনিকা তাহসিন ও নাবিহা তাহসিন অধ্যয়নরত আছেন। চাকুরি জীবনে তিনি দুবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সাময়িকী, ম্যাগাজিন, স্মারক গ্রন্থ সম্পাদনা ও প্রবন্ধ, কবিতা, অনুবাদ, জীবনী, স্মৃতিচারণমুলক নিয়মিত লেখালেখি করছেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!