বড়লেখায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি, আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি, আলোচনা সভা

  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৯ অক্টোবর (রবিবার) বড়লেখা পৌর শহরে শতশত মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’। এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই বড়লেখা রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গনে বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল সাড়ে ১১টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত হয় র‌্যালি। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ফরহাদ।

Manual6 Ad Code

্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্বরতা ও দুর্দশাগ্রস্ত ধরণীতে নবীজি এসে ছিলেন মানবতার বার্তা নিয়ে মুক্তির দূত হয়ে। নূর নবীর আগমনে একদিকে লাত, মানাত, উজ্জা মাঠিতে লুটিয়ে পড়েছিল, অন্যদিকে মজলুমরা ফিরে পেয়েছিল ন্যায্য অধিকার। নারীরা ফিরে পেয়েছিল যোগ্য সম্মান, মরুভূমিতে শুকনো গাছ-গাছালি পুনরায় সজীব হয়ে উঠেছিল। সর্বোপরি অন্যায়ে ডুবে থাকা মানব জাতি ন্যায়, সাম্য, ভালোবাসা ও মানবতার সন্ধান পেয়েছিল মহামানবের আগমনে । তিনি আরো বলেন, যারা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.)-কে কেন্দ্র করে নিজেদের সকল কর্মকে রাসূলের আদর্শের সঙ্গে মেলাবেন এবং নিজেদের দোষ চিহ্নিত করে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য হবে এ দিবস ঈদের দিন। আর যারা নিজের ফায়দা হাসিলের জন্য দুর্নীতিতে নিমজ্জিত হয় তাদের জন্য রাসূলের আগমনের দিন কখনো খুশির হবে না। ইতিহাস সাক্ষী, সকল জ্ঞানীরা মাথা নত করে এ কথা স্বীকার করেছেন, শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নেই।

Manual5 Ad Code

সংগঠনের বড়লেখা উপজেলা সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ বড়লেখা উপজেলার সহ সভাপতি মাওঃ কাজী আব্দুর রহমান।, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওঃ শাহেদ আহমদ জুয়েল, ঢাকা মহানগর তালামীযের সহ-সাংগঠনিক আনোয়ার হোসেন রিপন, ইসলামি ফাউন্ডেশন বড়লেখা উপজেলার মডেল কেয়ারটেকার মাওঃ আব্দুল লতিফ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, উপজেলা তালামীযের সহ সাংগঠনিক মুস্তাক আহমদ প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওঃ নূর উদ্দিন, মাওঃ কাজী আব্দুল মুমিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম, লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওঃ আমানুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!