কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাত

  • শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটর সাইকেলের হেড লাইটের আলো চোখে পড়া নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে রকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

স্থানাীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে রকিব বাড়ি ফিরছিলেন । পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়া নিয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৩০)। এক পর্যায়ে ক্ষুব্ধ জামাল রকিব মিয়ার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে রকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা সংকটাপন্ন রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!