কমলগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

  • রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আগামি ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকেক সামনে রেখে ৭নং ওয়ার্ডের (কমলগঞ্জ উপজেলা) সাধারণ সদস্যরা শেষমুহুর্তের প্রচার প্রচারণায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ ওয়ার্ডে সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সদস্য পদে কমলগঞ্জ উপজেলা থেকে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা হলেন- মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন (তালা), বিকাশ চন্দ্র পাল (হাতি), মো. তোফায়েল করিম চৌধুরী রুমেল (অটোরিকশা) ও মো. মবশ্বির আলী (টিউবওয়েল)। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য আসেন প্রতিদ্বন্দিতা করছেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি (বই) ও হেলেনা চৌধুরী (বল)।

Manual4 Ad Code

নির্বাচনে কমলগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৩৩ জন জনপ্রতিনিধি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট প্রদান করবেন।

সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের সাথে মতবিনিময় করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থী চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান নির্বাচিত হওয়ায় ভোটারদের মধ্যে অনেকটা আগ্রহ কম।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!