জেলা পরিষদ নির্বাচন : কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল ও সংরক্ষিত আসনে হেলেনা বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জেলা পরিষদ নির্বাচন : কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল ও সংরক্ষিত আসনে হেলেনা বিজয়ী

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতার সংখ্যাই বেশি। নির্বাচনে সদস্য পদে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ও সংরক্ষিত নারী সদস্যা পদে হেলেনা চৌধুরী (ফুটবল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

Manual2 Ad Code

এ নির্বাচনে সদস্য পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) ৪ জন প্রতিদ্বন্ধিতা প্রার্থীর মধ্যে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা পেয়েছেন বিকাশ চন্দ্র পাল (হাতি) ২৫ ভোট, মো: মবশি^র আলী (টিউবওয়েল) ১৭ ভোট ও মো: তোফায়েল করিম চৌধুরী (অটোরিক্সা) ২ ভোট।

এছাড়া সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৫২ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭২ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন। ৩৬ ভোট বেশি পেয়ে হেলেনা চৌধুরী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!