কমলগঞ্জে বামডোর সূধী সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা

কমলগঞ্জে বামডোর সূধী সমাবেশ

  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা প্রতিবেদক::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর উদ্যোগে আদমপুরে তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী মণিপুরি মুসলিম সম্প্রদায়ের এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় বামডো’র সভাপতি মোহাম্মদ নূর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের মাননীয় সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন৷ প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ কাইয়ুম উদ্দিন।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব হাজী মোঃ আব্দুস সামাদ, বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আইনুর উদ্দিন,বামডো’র সাবেক সাধারণ সম্পাদক, মোঃ খুরসেদ আলী প্রমুখ।

Manual4 Ad Code

সূধী সমাবেশে মোঃ লিয়াকত আলী কর্তৃক অত্র সংস্থায় দানকৃত ০৮(আট) শতক ভূমির দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বামডো) ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি আমাদের সমাজের আচার অনুষ্ঠান, শিক্ষা- সংস্কৃতি, সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখতে অদ্যাবধি কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!