কমলগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

“মাদককে না বলি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান দুর্গামন্দির প্রাঙ্গণে কমলগঞ্জ থানা পুলিশ ও সুনছড়া চা বাগান কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মোঃ আশরাফুজ্জামান।

আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মোঃ আশরাফুজ্জামান বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।

Manual2 Ad Code

উল্লেখ্য, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় কমলগঞ্জ থানা ও সুনছড়া বাগান কর্তৃপক্ষের উদ্যোগে সুনছড়া চা বাগানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!