স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর বিষপান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর বিষপান

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর সাথে অভিমান করে সালাতুন বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার (৩০ অক্টোবর ) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। সালাতুন ওই গ্রামের ভ্যানচালক কাসেম মিয়ার স্ত্রী।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের ৩ সন্তানের জননী সালাতুন বেগম স্বামী কাসেম মিয়ার সাথে রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সালাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করলে রোববার দিবাগত রাত ২ টায় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট নেয়ার পথে সালাতুন বেগমের মৃত্যু ঘটে। বর্তমানে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!