কমলগঞ্জে ধলাই নদী তীরে ২২ তম কাত্যায়নী পূজা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ধলাই নদী তীরে ২২ তম কাত্যায়নী পূজা সম্পন্ন

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের ২২ তম কাত্যায়ানী পূজা উপলক্ষে গঙ্গা স্নান ও গঙ্গাদেবীর পূজার্চ্চনা পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (0৭ নভেম্বর) সন্ধ্যা থেকেই মাধবপুরসহ বিভিন্ন চা বাগানে সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে বিভিন্ন মন্দিরে নাম কীর্তন শুরু হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর রাত থেকে বিভিন্ন চা বাগানের কয়েক হাজার ভক্তরা গঙ্গা স্নান ও পূজার্চ্চনা করতে ধলাই নদীর তীরে হীরামতি এলাকায় সমবেত হয়।

স্থানীয় গঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি লক্ষীনারায়ন কৈরি জানান, ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত পালন করেন। এই একমাস কেবলমাত্র মশলাবিহীন খাবার খেয়ে মাস পার করেছেন ভক্তরা। কাত্যায়নী মাস শেষে নদী তীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে দেবীকে। এরপরই নদীতে স্নান করে ভিজা কাপড়ে খোদিত কাত্যায়নীর মূর্তি পূূজা করেন হাজার হাজার চা শ্রমিক ভক্তরা ।

Manual5 Ad Code

কাত্যায়নী পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলি, সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ন সিংহ, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক সেলিমুর রহমান, ইউপি সদস্য নারায়ন রাজভর, চা শ্রমিক নেতা সিতারাম বীন প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সত্যনারায়ণ ভর, প্রতাপ ভর, ইন্দ্রজিৎ মুন্ডা, রাম সিং ছত্রী ও ইন্দ্রজিৎ নুনিয়া। পরে সকল ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!