সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগদান : বড়লেখায় বিএনপির প্রস্তুতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগদান : বড়লেখায় বিএনপির প্রস্তুতি সভা

  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগদানের সার্বিক প্রস্তুতি তদারকি করতে মৌলভীবাজার জেলা বিএনপির নেতারা শনিবার বড়লেখায় সাংগঠনিক সফর করেন। দুপুরে উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের এক সমন্বয় সভা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর বাসভবনে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মৌলভীজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবির ময়ুন বলেন সকল বাঁধা ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

Manual8 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদকজ মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি হেলু মিয়া, ১ম যুগ্ম-সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাউর রহমান।

Manual8 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর বিএনপির আহবায়ক মোয়াচ্ছান আহমেদ বাদল, যুগ্ম আহবায়ক মীর মখলিছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাউর রহমান মিনু, উপজলা সহ সভাপতি মঈন উদ্দিন, হাজী আনোয়ার উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, বিএনপি নেতা সাইফুজ্জামান সরওয়ার, মখলিছুর রহমান, রহিম উদ্দিন নজরুল, আব্দুল জব্বার, আব্দুল বাছিত, ফয়জুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!