কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual2 Ad Code

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো: আল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সদর ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টো, সাংবাদিক মোনায়েম খাঁন, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস, এম, কাইয়ুম, টিলাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইজুল হক রাজু প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!