শ্রীমঙ্গল আশিন্দ্রোন ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গল আশিন্দ্রোন ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: দুর্নীতিকে ‘না’ বলুন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচিত ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে দুর্নীতিবিরোধী ধারাবাহিত মতবিনিময় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা ৬নং আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর আয়োজনে ও আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।

Manual1 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় দুপ্রকের পরিচিত, কার্যক্রম ও মতবিনিময়ের বিষয়বস্তু ব্যাখ্যা করেন উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার।

এর আগে মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, হাজী মো: আবু তাহের, মো: মকসুদুর রহমান, মো: মোসাইদ আহমেদ ও নারী সদস্য মোচ্ছা: আমিনা বেগম।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সনাকের ইয়েস সদস্য সংবাদকর্মী মোধ সুমন মিয়া, ইউপি সদস্য মো: জয়নাল মিয়া, মো: হাবিবুর রহমান, মো: আব্দুল মতিন,মো: আব্দুল আলী,লিটন মিয়া, মহিলা ইউপি সদস্য আনোয়ারা খাতুন, জহুরা আক্তার ও সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মতলিবসহ, ইউপি সচিব, উদ্যোক্তা সদস্য, ইউনিয়নের সেবার সাথে জড়িত ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর বলেন, তিনি ৩য় বারের মতো এবারও নির্বাচিত হয়েছেন। তিনি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, এখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তার ইউনিয়নের বিভিন্ন কর্যক্রম খুবই স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ কাজ করা হয়। তবে তিনি আরো জানান, বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম প্রকল্পে তাদের বিভিন্ন ভাবে কমিশন দিয়ে আনতে হয়। এই ধরণের দুর্নীতি বন্ধ করতে সরকারী ও দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতি আহবাণ জানান।

Manual3 Ad Code

এছাড়াও দুপ্রকের কাছে তার ইউনিয়নের তিনিসহ সকল প্রতিনিধিদের ইউনিয়নের সেবা নিয়ে একটি গণশুনানি করার অনুরোধ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews