কমলগঞ্জে ১৫ দিনে ৩ মোটরসাইকেল চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ১৫ দিনে ৩ মোটরসাইকেল চুরি

  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সম্প্রতি সময়ে মোটরসাইকেল চোর তৎপর হয়ে উঠেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে গত ১৫ দিনে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুলিশ মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে।

স্থানীয়ভাবে জানা যায়, গত সপ্তাহে শমশেরনগর বাজারের একটি বাসা থেকে বিমান বাহিনীর সার্জেন্ট জহুরুল ইসলামের একটি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। এর পাশের বাসার বারান্দা থেকে আরও একটি মোটর সাইকেল চুরি হয়েছে। শমশেরনগর লামাবাজারস্থ এনজিও সংস্থা কারিতাস এর অফিসের বারান্দা থেকে ডিসকভার নামে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দু’টি জিডি দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা বলেন, দু’টি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। সাইকেল উদ্ধার ও চোরচক্রকে আটকের জন্য জোর তৎপরতা চলছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!