বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এনাম, সম্পাদক অজয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এনাম, সম্পাদক অজয়

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন সভাপতি ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কুমার দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্ণিং অফিসারের সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৭ জন শিক্ষক ভোটারের মধ্যে ২৬৮ শিক্ষক ভোট প্রদান করেন। সভাপতি পদে প্রধান শিক্ষক এনাম উদ্দিন পেয়েছেন ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হায়দার পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সিনিয়র শিক্ষক অজয় কুমার দাস পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র শিক্ষক মো. সোহরাব হোসাইন পেয়েছেন ১১৯ ভোট।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!