জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ওসমানীনগর বিশ্বনাথ সার্কেলের রফিকুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ওসমানীনগর বিশ্বনাথ সার্কেলের রফিকুল ইসলাম

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২ সম্মানে ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) সার্কেল মোঃ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে কর্মক্ষেত্রে সততা, আন্তরিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রদানে স্বীকৃত স্বরূপ এই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়।

অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার) এর সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার)।

Manual7 Ad Code

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনে পেশাদার এবং জনগণের সাথে আচরণে শুদ্ধ ও মানবিক হতে হবে। এ পুরস্কারপ্রাপ্তি আপনাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আজকের এ স্বীকৃতি জনগণের সেবায় আরও সততা ও দক্ষতার সাথে দাযিত্ব পালনে ব্রতী হতে আপনাদেরকে উজ্জীবিত করবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১২০ জন সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, নয় জন এসপি, ১৮ জন অতিরিক্ত এসপি, ছয় জন এএসপি, সাত জন ইন্সপেক্টর, ২৪ জন এসআই, ২৯ জন এএসআই, এটিএসআই, তিন জন নায়েক, ২০ জন কনস্টেবল এবং আর্মড ফোর্সেসের তিন জন অফিসার রয়েছেন। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নারী পুলিশ সদস্য রয়েছেন ৮ জন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!