বড়লেখায় আশার উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আশার উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি সংস্থা আশার আয়োজনে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার আশার বড়লেখা পৌরশহরস্থ ব্রাঞ্চে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। এ ক্যাম্পে মঙ্গলবার বিকেল পর্যন্ত আশার সদস্যসহ প্রায় ৯৫ জন অসহায় ও দুস্থ ব্যক্তিদের থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। তিনদিনে সর্বমোট ১৫০ জনকে থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়ার লক্ষমাত্রা রয়েছে।

Manual4 Ad Code

আশার জুড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান শেখের সভাপতিত্বে ও বড়লেখা ব্রাঞ্চের ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আশার বড়লেখা ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক দীলিপ চন্দ্র দেব, আশার ফিজিওথেরাপিষ্ট আশিষ দেবনাথ, আশা আজিমগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তানজিলা চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!