কমলগঞ্জে আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের

কমলগঞ্জে আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “গুদামের গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারিভারে আমন ধান চাল সংগ্রহ ২০২২-২৩ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ টায় ভানুগাছ খাদ্য গুদামে ফিতা কেটে আমন ধান চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকাবাল মিলন, সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আমন মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ৯৫১ মেট্রিক টন। প্রতি কেজি ২৮ টাকা দরে ক্রয় করা হবে। এছাড়া প্রতি কেজি চাল ৪২ টাকা করে ১৫১ মেট্রিক টন চালের চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!