কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্যমেলা করতে চায় পুনাক : ব্যবসায়ী সমিতির না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্যমেলা করতে চায় পুনাক : ব্যবসায়ী সমিতির না

  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যান (ডাকবাংলো মাঠে) মাসব্যাপি বাণিজ্য মেলার আয়োজনের অনুমতি চেয়েছে (পুলিশ নারী কল্যাণ সংস্থা) পুনাক। সেই মেলার অনুমতি না দিতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মাারকলিপি দিয়েছে।

Manual2 Ad Code

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এই স্মারকলিপি ইউএনও অফিসে দেন।

Manual2 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত দুই বছর যাবৎ করোনা পরিস্থিতি ও ভয়াবহ বন্যার কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। এ ছাড়া সরকারের ট্যাক্স, ভ্যাট, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারী বেতন নির্বাহ করা ব্যবসায়ীদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। মাসব্যাপি বানিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য হবে মরার উপর খাঁড়ার ঘা।

ব্যবসায়ী সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই জানান, স্মারকলিপির অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বরাবরে দেয়া হয়েছে।

Manual5 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, কোষাধ্যক্ষ হাফেজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবল, ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, ব্যবসায়ী, খন্দকার অজিউর রহমান আসাদ, তানভীর আহমদ কাওছার প্রমুখ।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, পুনাক নামে পুলিশের একটি নারী সংগঠন মেলার জন্য বঙ্গবন্ধু উদ্যানের অনুমোদন চেয়ে আবেদন করেছে। শুনেছি ব্যবসায়ী কল্যাণ সমিতি অনুমতি না দিতে একটি স্মারকলিপি দিয়েছে। যদিও স্মারকলিপি আমার হাতে এসে পৌঁছায় নি। তাদের স্মারকলিপি দেখে পরবর্তীতে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!