কুলাউড়ায় জমি জবর দখলের ঘটনায় ২ ভাই আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় জমি জবর দখলের ঘটনায় ২ ভাই আটক

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করতে গিয়ে হেলুন মিয়া ও সাহেদ মিয়া নামে আপন দুইভাই পুলিশের হাতে আটক হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরেরচক গ্রামে। ০১ জানুয়ারি রোববার সকালে পুলিশ এ ঘটনায় মামলা ( নং ০১,তাং ০১/০১/২৩) রুজু করে আটককৃত ২ ভাইকে কোর্টে সোপর্দ করেছে।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরেরচক গ্রামের মিছবাহ উদ্দিন মিছিরের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে হেলুন মিয়া ও তার সহযোগিরা। বিষয়টি নিয়ে মিছবাহ উদ্দিন মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করলে আদালত ১৪৪ ধারা মোতাবেক স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আদালতে রায় অমান্য করে শনিবার দুপুরে একই গ্রামের হেলুন মিয়া ও সাহেদ মিয়া মাটি ভরাটের কাজ শুরু করলে বাঁধা দেন মিছবাহ উদ্দিন ও তার পুত্র। তখন হেলুন মিয়াও তার সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মিছবাহ উদ্দিন (৫০) ও তার পুত্র মেডিকেল কলেজ পড়–য়া ছাত্র শিপলু হোসাইন (২০) মারাতœক জখম করে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলাকারী হেলুন ও সাহেদকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মিছবাহ উদ্দিন মিছির বাদি হয়ে অভিযোগ দিলে পুলিশ মামলা (মামলা নং ০১, তাং ০১/০১/২৩) নথিভুক্ত করে এবং আটক ২ভাইকে কোর্টে সোপর্দ করেছে।

Manual3 Ad Code

কুলাউড়ার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!