প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন-পরিবেশ ও বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন-পরিবেশ ও বনমন্ত্রী

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। উনার বলিষ্ট নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্পন্ন হয়েছে। এখন তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে সকল শ্রেণির নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশুনায় আরো মনোযোগী হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

Manual8 Ad Code

তিনি রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত ১তলা একাডেমিক ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিনটি শ্রেণি কক্ষ বিশিষ্ট ভবনটি নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৭৩ লাখ টাকা। সভায় স্বাগত বক্তব্য দেন বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, ঠিকাদার খলিলুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!