কমলগঞ্জে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। রোববার (0১ জানুয়ারি) উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব প্রমুখ।

Manual3 Ad Code

বই বিতরণ উৎসবে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসবের শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!