বড়লেখায় আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্বেরাত সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের ক্বেরাত সম্মেলন

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার সাড়াজাগানো ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখার উদ্যোগে ঐতিহাসিক পিসি উচ্চ বিদ্যালয় মাঠে ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’ সোমবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে এবং গীতিকার, আবৃত্তিকারক কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্বেরাত সম্মেলনে উদ্বোধনি মুনাযাত পরিচালনা করেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ক্বারী মনোহর আলী।

কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেন- বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ কারী ঈদী শা’বান, আফ্রিকা। শায়খুল কুররা তানজানিয়া কারী রজাঈ আইয়্যুব, তানজানিয়া। আল-আজহার ইউনিভার্সিটির ক্বেরাত বিভাগীয় সহকারী অধ্যাপক শায়খ কারী সালাহ মুহাম্মদ সোলাইমান, মিশর। বিশ্ববিখ্যাত ক্বারী আব্দুল বাসিত সাহেবের বংশধর শায়খ কারী আহমদ আব্দুল হাফিজ, মিশর। শায়খ ক্বারী মাসুদ শাহাত মুহাম্মদ। শায়খ কারী ইদরিস আবিদা, তানজানিয়া। শায়খ কারী তোফায়েল বিন আহমদ, ভারত। শায়খ কারী আব্বাস, চট্রগ্রাম। বিশ্বজয়ী হাফেজ কারী মুহাম্মদ জাকারিয়া, ঢাকা।নাশিদ পরিবেশন করেন- সাড়াজাগানো সংগীত শিল্পী শেখ এনাম, সিলেট। কলরবের কিংবদন্তি সংগীত শিল্পী তাওহিদ জামিল, ঢাকা। শামিম আরমান, ঢাকা। ওমর ফারুক। নোমান বিন শিহাব, সিলেট।

Manual4 Ad Code

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরুনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নূরে আলম হামিদী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তাজ উদ্দীন, ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল করিম সিআইপি, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শায়খ রমিজুদ্দীন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ওলিউর রহমান, মাওলানা নজরুল ইসলাম, সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য পেশ করেন- ফাউন্ডেশনের পৃষ্টপোষক মুফতি রুহুল আমীন।

Manual5 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- সম্মানিত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, কলামিস্ট, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং দ্বীন দরদী কুরআন প্রেমী তাওহিদী জনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!