গণমাধ্যমে সংবাদ প্রকাশ- অবশেষে বড়লেখার সেই দুর্নীতিবাজ তহশিলদারকে শ্রীমঙ্গলে বদলি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

গণমাধ্যমে সংবাদ প্রকাশ- অবশেষে বড়লেখার সেই দুর্নীতিবাজ তহশিলদারকে শ্রীমঙ্গলে বদলি

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখার দুর্নীতিবাজ সেই তহশিলদার আব্দুল হান্নানকে অবশেষে হাকালুকি ইউনিয়ন ভূমি অফিস (তহশিল অফিস) থেকে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভূমি অফিসে শাস্তিমুলক বদলি করা হয়েছে। গত সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর সুকান্ত সাহার স্বাক্ষরে এই অফিস আদেশ জারি করা হয়। গত ৮ ডিসেম্বর গণমাধ্যমে ‘হাকালুকির কালাপানি বিলের খাস কালেকশন-তহশিলদারের বিরুদ্ধে সিন্ডিকেট করে মাছ লুটের অভিযোগ ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে জেলা প্রশাসনের টনক নড়ে।

জানা গেছে, হাকালুকি হাওড়ের ২৮৬ একরের কালাপানি জলমহালের কাঙ্খিত মূল্য না পাওয়ায় এবার কাউকে ইজারা দেওয়া হয়নি। এরপর জেলা প্রশাসকের রাজস্ব বিভাগ থেকে বড়লেখা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে স্থানীয় তহশিলদারকে মাছ আহরণ করে (খাস কালেকশন) বিক্রির পর প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। নভেম্বরের শেষ সপ্তাহে মৌখিকভাবে এই নির্দেশনা পান হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল হান্নান। তিনি এই সুযোগটি কাজে লাগিয়ে সরকারি জলমহালের মাছ লুটের নীল নকসা তৈরী করেন। বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে খাস কালেকশনের দায়িত্ব দেন। এরপর রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আঁধারে জলমহাল থেকে মাছ শিকার করে পাইকারদের কাছে বিক্রি করেন। দুর্নীতিবাজ তহশিলদার আব্দুল হান্নান জলমহালটি অলিখিত চুক্তিতে ১২ লাখ টাকায় বিক্রি করে ১২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন।

Manual5 Ad Code

বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল হান্নানের বদলি আদেশ জারির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!