বড়লেখায় প্রবীণ সমাজসেবক আব্দুল মুকিতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় প্রবীণ সমাজসেবক আব্দুল মুকিতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা বিএনপির সহসভাপতি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন রক্ষা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিত লুলু হাজীর মৃত্যুতে রোববার সন্ধ্যার পর তাঁর স্মরণে দক্ষিণভাগ বাজারে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন রক্ষা কমিটি এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গত ৯ জানুয়ারি ভোররাতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে আলহাজ্ব আব্দুল মুকিত লুলু হাজী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।

Manual6 Ad Code

ইউনিয়ন রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত কুমার পালের সভাপতিত্বে ও কমিটির সদস্য মুজিবুর রহমান জয়নালের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মরহুম আব্দুল মুকিত লুলু হাজীর বড় ছেলে নুরুল হুদা, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হক, ইউনিয়ন রক্ষা কমিটির সহসভাপতি জগদীশ চন্দ্র পাল, সাবেক ইউপি সদস্য ও বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সোনা মিয়া, সাবেক ফুটবলার আমির উদ্দিন, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা, হাফিজ মাওলানা খলিলুর রহমান সাহীন, সমাজসেবক আব্দুল বাছিত, নজমুল ইসলাম খান প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!