এস ও এস শিশু পল্লী সিলেটের বার্ষিক পিঠা উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

এস ও এস শিশু পল্লী সিলেটের বার্ষিক পিঠা উৎসব

  • শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: এস ও এস শিশু পল্লী সিলেট এর বার্ষিক পিঠা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এন্ড এক্টিং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, সিলেট সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ খুর্শেদা তাহমীন, রূপালী ব্যাংক লিমিটেড দয়ামীর শাখার ম্যানেজার মোঃ মহসিন কবীর, দি নিউ নেশনের সিলেট বুরোপ্রধান এস এ শফি, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সিনিয়র সাংবাদিক সভাপতি বদরুল আলম চৌধুরী, প্রবাসী সাংবাদিক সেবুল চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসকালাবের কোষাধ্যক্ষ কবির আহমদ।

Manual8 Ad Code

এছাড়াও উৎসবে এস ও এস শিশু পল্লী সিলেট এর লোকাল সাপোর্ট কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী উপস্থিত থেকে শিশুদের সাথে সুন্দর সময় কাটিয়েছেন এবং শিশুদের অনুপ্রাণিত করেছেন।

এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান এবং শত ব্যস্ততার মাঝেও শিশুদের সময় দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Manual4 Ad Code

পিঠা উৎসব উপলক্ষে শিশু এবং যুবাদের একটি মিলন মেলায় পরিনত হয় এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রাঙ্গন। পিঠা উৎসবের জন্য মজার মজার সব পিঠা শিশুরা তাদের মায়েদের সহযোগিতা নিয়ে তৈরি করে। এছাড়া উৎসব উপলক্ষে শিশুরা শিশু পল্লীর বটতলা সহ পুরো ভিলেজ তাদের তৈরি রংবেরঙের ঘুড়ি ফুল ও পতাকা দিয়ে সাজায়। শিশুরা অনেক আনন্দ করে এবং তাদের কলকাকলিতে চারিদিক মুখরিত হয়ে উঠে। আমন্ত্রিত অতিথিবন্দ শিশুদের সান্নিধ্যে এসে কিছুক্ষণের জন্য নিজেরাও সবকিছু ভুলে তাদেরই একজন হয়ে যান এবং শিশুদের সাথে তাদের তৈরি পিঠাও খুব আনন্দের সাথে উপভোগ করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!