বড়লেখার পাথারিয়া গাংকুল ডিগ্রী মাদ্রাসার ১২ শিক্ষককে বিদায়ী ও মরনোত্তর সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বড়লেখার পাথারিয়া গাংকুল ডিগ্রী মাদ্রাসার ১২ শিক্ষককে বিদায়ী ও মরনোত্তর সংবর্ধনা

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখার প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষককে শনিবার বিকেলে মাদ্রাসার গভর্নিংবডির পক্ষ থেকে বিদায়ী ও মরনোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

গভর্নিংবডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও মৌলভী শিক্ষক মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী।

সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন- মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, লুৎফুর রহমান, আব্দুল বারী, আব্দুস শহিদ, প্রভাষক আব্দুল কাদির ও নিজাম উদ্দিন। মরনোত্তর সংবর্ধিতরা হলেন- সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, আরবী প্রভাষক নাসির উদ্দিন, শিক্ষক শামছুল আলম, জুবায়ের আহমদ ও মাওলানা আব্দুল জলিল।

Manual4 Ad Code

সভায় সংবর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য দেন কানাইঘাট ঝিংগাবাড়ি ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন ও বদরুল ইসলাম, গোলাপগঞ্জ ফুলবাড়ি ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দিন চৌধুরী, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান আব্দুল রব্বানী, মাদ্রাসা গভর্নিংবডির সদস্য আমির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!