বড়লেখায় ৭১ নবীন শিক্ষককে বরণ ও বিদায়ী ২৫ শিক্ষককে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় ৭১ নবীন শিক্ষককে বরণ ও বিদায়ী ২৫ শিক্ষককে সংবর্ধনা

  • রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ৭১ জন সহকারি শিক্ষকের নবীন বরণ ও বিদায়ী ২৫ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির (ভার্চুয়ালি সংযুক্ত হয়ে) বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

বিদায়ী শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদক সহকারি শিক্ষক ফারহানা ফেরদৌস জ্যোসনা।

Manual4 Ad Code

উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি নূরুল হকের সভাপতিত্বে সহকারি শিক্ষক নাজিম উদ্দিন ও সুমিতা ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউআরসি’র ইনষ্ট্রাক্টর কাজী মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক নেতা প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সল আল কয়েছ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আযম, বিদায়ী শিক্ষক বকুল চন্দ্র দেব নাথ, নবাগত সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম আবির প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন প্রধান শিক্ষক আতাউর রহমান, নিধুভূষন নাথ, সহকারি শিক্ষক সাবলু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews