অসচ্ছল দুই পরিবারকে পাকাঘর দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

অসচ্ছল দুই পরিবারকে পাকাঘর দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে

  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে উপজেলার দুইটি গৃহহীন পরিবারকে পাকা টিনসেট ঘর নির্মাণ করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন স্বেচ্ছাসেবি এই চ্যারেটি সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ ও উপদেষ্ঠা ফাইজ মোহাম্মদ রাহমান।

Manual8 Ad Code

উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের অসচ্ছল লুৎফুর রহমান ও পূর্ব-দক্ষিণভাগ গ্রামের সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের বসবাসের উপযোগী বসতঘর না থাকায় তাদের বসবাসের জন্য প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পাকাঘর দুইটি নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে (চ্যারেটি নং-১১৯১৫৯৩০)।

Manual6 Ad Code

নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উপদেষ্ঠা ফাইজ মোহাম্মদ রাহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ।

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সহকারি সমন্বয়কারি সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান সমন্বয়কারি রেজাউল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, উপকারভোগি লুৎফুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!