বড়লেখায় অসাধু চক্র ধ্বংস করছে টিলা, বিনষ্ট প্রাকৃতিক পরিবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় অসাধু চক্র ধ্বংস করছে টিলা, বিনষ্ট প্রাকৃতিক পরিবেশ

  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালীরা মাটি বিক্রি করতে পরিকল্পিতভাবে প্রাকৃতিক টিলা ধ্বংস করছে। অসাধুরা প্রথমে টিলার কিছু অংশের মাটি পাচার করে বসতঘর নির্মাণ করে। অবৈধভাবে টিলা কাটায় একসময় ওই স্থানে ভূমিধস ঘটলে বসতঘর ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। পরবর্তীতে টিলাখেকোরা বসতঘর রক্ষাসহ নানা অজুহাতে পুরো টিলাই সাবাড় করে নেয়। এমনি পন্থায় প্রাকৃতিক টিলা সাবাড় করছেন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে স্থানীয় প্রাইমারি স্কুলের পূর্ব-পার্শে শামীম আহমদ নামক এক ব্যক্তি। এতে মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ।

Manual2 Ad Code

উপজেলার মোহাম্মদনগর এলাকায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রামের মৃত তছির আলীর ছেলে শামীম আহমদ দাঁড়িয়ে থেকে বাদল মিয়ার মালিকানাধীন ভাড়া করা এসকেভেটর ভাড়া দিয়ে বসতঘর সংলগ্ন বিশাল প্রাকৃতিক টিলা কর্তন করাচ্ছেন। চার/পাঁচটি ট্রাক্টর টিলার মাটি পরিবহণ করে গ্রামতলা এলাকায় হেলাল লন্ডনি নামকব্যক্তির ভিটা ভরাট করছে। শামীম আহমদ জানান, বসতঘরের উপর ধসে পড়ায় টিলা কাটার আবেদন করলে এসিল্যান্ড তাকে অনুমতি দিয়েছেন। তবে অনুমতি সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি।

সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা মোতাবেক সরকারি/বেসরকারি সব ধরণের প্রাকৃতিক টিলা কর্তন দন্ডনীয় অপরাধ। তিনি টিলা কাটার কোন অনুমতি দিতে পারেন না। অবৈধভাবে টিলা কর্তনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা ও টিলার তফসিল উল্লেখপূর্বক তিনি পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন।

Manual4 Ad Code

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মাইদুল ইসলাম মঙ্গলবার বিকেলে জানান, বড়লেখা সহকারি কমিশনারের চিঠি পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এ বিষয়ে অনুষ্টিতব্য শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!