সংবাদ সম্মেলনে প্রবাসীর অভিযোগ এ্যাসিলেন্ডের সহযোগিতায় সীমানা প্রাচির ভাঙচুর  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

সংবাদ সম্মেলনে প্রবাসীর অভিযোগ এ্যাসিলেন্ডের সহযোগিতায় সীমানা প্রাচির ভাঙচুর 

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে এ্যাসিলেন্ডের সহযোগিতায় জমির সীমানা প্রাচির  ভাঙচুর করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উমরপুর গ্রামের লুৎফুর রহমান অভিযোগ করেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার প্রতিবেশি সিরাজ মিয়া গংরা দীর্ঘদিন ধরে আমাদের মৌরসি সম্পত্তি প্রায় ০.১৪ একর আউশ জমি দখলের পায়তারা করে আসছে। গত ৮ ডিসেম্বর আমি দেশে এলে তাদের অপতৎপরতা আরও বৃদ্ধি পায়। গত ৬ ফেব্রুয়ারি ২০২৩, সকাল ১১ টার দিকে আমি জরুরী কাজে বাড়ি থেকে সিলেট শহরের আদালতে গেলে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) উপস্থিতিতে আমার নিজ ভূমিতে নির্মিত দেয়াল ভেঙে আমাদের মালিকানাধীন জমি দখলের পায়তারা চালায়। আমার বাড়ির কেয়ার টেকার বিষয়টি মুঠোফোনে জানালে বিষয়টি আমার আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য লোকজনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে এ বিষয়ে সিলেটের আদালতে একটি মামলা দায়ের করি।
তিনি অভিযোগ করেন, ঘটনার দিন রাতে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) সাথে সাক্ষাত করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজটি করেছেন বলে জানিয়েছেন তিনি।
এমনকি কোন ধরণের নোটিশ ছাড়া সীমানা প্রাচীর ভাঙার বিধান আছে কি না জানতে চাইলে এব্যাপারে নোটিশের প্রয়োজন হয় না বলেও জানান তিনি।
জন্ম মাটির টানে প্রবাস থেকে কিছুদিনের জন্য দেশে এসে এমন পরিস্থিতি সম্মুখিন হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন যদি এভাবে পক্ষপাতিত্ব করে তবে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে। কোন ধরণের অনৈতিক সুবিধা দিয়ে প্রতিপক্ষ প্রশাসনকে ম্যানেজ করেছে বলে ধারণা করছেন বলে অভিযোগ করেন তিনি। । প্রবাসীদের সাথে এভাবে আচরণ করা হলে প্রবাসীরা দেশবিমুখ হওয়াসহ রেমিট্যান্সও কমার আশঙ্কা ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন লুৎফুর রহমান। এসময় তার সাথে ছিলেন, আশরাফ আলী দিপু।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সরকারি ভূমি থাকায় ইউএনওর নির্দেশে ভূমি উদ্ধার করা হয়েছে। একাধিকবার ইউএনও লুৎফুর রহমানকে তলব করলে তিনি উপস্থিত হননি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!