বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি : বাদীকে আদালতের শোকজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি : বাদীকে আদালতের শোকজ

  • বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে চার নিরীহ ব্যক্তিকে হয়রানির অভিযোগে মামলার বাদী মতিউর রহমানকে শোকজ এবং মামলার দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন।

Manual6 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মতিউর রহমান বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান ও মকদ্দছ আলীকে আসামি করে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ-আত্মসাতের মামলা (সিআর-১৪২/১৪) দায়ের করেন। আদালতে বিচার প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেননি বাদী মতিউর। এরই মধ্যে মামলা চলাকালে ৪ নম্বর আসামি মকদ্দছ আলী মারা যান।গত বৃহস্পতিবার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমানকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি মিথ্যা অভিযোগ দায়ের করে আসামিদের (অব্যাহতি পাওয়া) হয়রানি করায় ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় বাদী মতিউর রহমানকে শোকজ করেছেন আদালত।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!