বড়লেখায় আ.লীগের শান্তি সমাবেশ-পরিবেশমন্ত্রীর নেতৃত্বে শান্তি মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় আ.লীগের শান্তি সমাবেশ-পরিবেশমন্ত্রীর নেতৃত্বে শান্তি মিছিল

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থায়ই বাধাগ্রস্থ করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চাইলে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। তাদেরকে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না। আন্দোলনরত বিরোধীদলগুলোর উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাদের সমর্থন দিবে তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।

Manual8 Ad Code

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভ্রত কুমার দাস শিমুল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

এদিকে সমাবেশ শেষে বড়লেখা পৌর শহরে পরিবেশ ও বনমন্ত্রীর নেতৃত্বে শান্তি মিছিল বের করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!