বড়লেখায় লংলীছড়া ও নিকড়ীছড়া পুনঃখননে গুচবে কৃত্রিম জলাবদ্ধতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত জুড়ীতে মাসুমা টিম্বাস এন্ড ফার্নিচারের ৪০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় চা বাগানে অনুমোদন ছাড়াই গাছ কাটার অভিযোগ বড়লেখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি আলোচনা ও চারা বিতরণ কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা

বড়লেখায় লংলীছড়া ও নিকড়ীছড়া পুনঃখননে গুচবে কৃত্রিম জলাবদ্ধতা

  • সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় ৯ লাখ টাকায় দুইটি ছড়া পুনঃখননে লাঘব হবে ছড়া তীরবর্তী বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ। দ্রæত পানি নিষ্কাষিত হওয়ায় গুচবে কৃত্রিম জলাবদ্ধতা, বাড়বে মাছের ও কৃষির উৎপাদন। কাবিটা কর্মসূচির আওতায় বড়লেখা পৌরসভার ৪ নং ওয়ার্ডের হেলাল মিয়ার বাড়ি থেকে খোকন মিয়ার জমি পর্যন্ত ৫৮১ মিটার লংলীছড়া এবং উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আরএইচডি ব্রীজ থেকে মুছেগুল গ্রাম পর্যন্ত ৭০১ মিটার নিকড়ীছড়া পুনঃখনন কাজ সমাপ্ত হয়েছে।

Manual7 Ad Code

রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, ছড়া দুইটির খনন কাজ পরিদর্শন শেষে প্রকল্পের সমাপনি ফলক উন্মোচন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ছড়া পুনঃখনন প্রকল্প দুইটি বাস্তবায়ন করেছে।

Manual7 Ad Code

ছড়া দুটির খনন কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, পৌর কাউন্সিলর কবির আহমদ, রেজাউল করিম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!