বড়লেখায় ইউপি পরিষদ ফোরামের কেন্দ্রীয় সহ-যুগ্ম সম্পাদককে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় ইউপি পরিষদ ফোরামের কেন্দ্রীয় সহ-যুগ্ম সম্পাদককে সংবর্ধনা

  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আজির উদ্দিন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনার আয়োজন করেছে।

Manual7 Ad Code

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় বড়লেখা উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনকে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএএম জাকারিয়া আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আজিজুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ভুড্ডু, প্রাক্তন প্রধান শিক্ষক জগদীশ পাল, ইউপি সদস্য আমিনুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিদ আহমদ সেলিম, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ আজির প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!