বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেসক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনের মাধ্যমে মহান শহীদ দিবস (অমর একুশ) ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, আদালতের এপিপি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, আদালতের বেঞ্চ সহকারী একরাম হোসেন, সিএসআই ফখরুজ্জামান, জিআরও পীযুষ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews